২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর কোতোয়ালি থানার ওসি বরখাস্ত

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে উর্ধ্বতন পুলিশ কর্র্তৃপক্ষ এ নির্দেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 07:48 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে উর্ধ্বতন পুলিশ কর্র্তৃপক্ষ এ নির্দেশ দেয়। মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার খন্দকার মুহিত উদ্দিন বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহা-পুলিশ পরিদর্শক শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী কামরুল ইসলামকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। পরে মঙ্গলবার রাতেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।" উপ-পুলিশ কমিশনার (শৃংখলা) আহসান কবির জানান, "প্রায় দুই মাস আগে এক সিডি ব্যবসায়ী থানায় মামলা করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মিমাংসা করে দেওয়ার কথা বলে সাত দিন সময় নেন। পরে মিমাংসা না করে ওই সিডি ব্যবসায়ীর বিরুদ্ধেই তিনি মামলা নেন। এ ব্যাপারে ওই ব্যবসায়ী অভিযোগ করার পর তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। " বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/এসএনডি/১৮৪০ ঘ.