২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ সরওয়ার নিজামের মাদক মামলার শুনানি আরেক দফা পিছিয়েছে

চট্টগ্রামের আনোয়ারা থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি আরেক দফা পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 07:29 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারা থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি আরেক দফা পিছিয়েছে। বুধবার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতার হোসেনের আদালতে সাবেক সাংসদের জামিনের আবেদন জানান আসামি পক্ষের আইনজীবীরা। আদালত সে আবেদন নাকচ করে আগামী ২৮ নভেম্বর অভিযোগ গঠনের ওপর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। সরওয়ার জামাল নিজামকে এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার বিবরণে জানা যায়, র‌্যাব-৭ এর একটি দল গত ২১ জুন মধ্যরাতে চিটাগাং ক্লাব থেকে বের হওয়ার সময় সরওয়ার জামাল নিজামকে তিন বোতল বিদেশি মদ ও পাঁচ ক্যান বিদেশি বিয়ারসহ গ্রেপ্তার করে। অবৈধভাবে বিদেশি মদ রাখা ও বহনের দায়ে র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) জাহিদুল হক বাদি হয়ে ২৩ জুন পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার উপ-পরিদর্শক মো. বশির গত ২২ অক্টোবর সরওয়ার নিজাম ও তার গাড়িচালক মামুনূর রশীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ৪ নভেম্বর আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩২০ ঘ.