২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় চারটি তাজা বোমা উদ্ধার

জেলা শহরের শান্তিপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে চারটি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 06:09 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

চুয়াডাঙ্গা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের শান্তিপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে চারটি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৬ এর চুয়াডাঙ্গা ক্যাম্প কমান্ডার ফয়সাল আহমেদ জানান, রাত সাড়ে ৯ টার দিকে শান্তিপাড়ার মিন্টু মিয়ার বাড়ির পেছনে বেলগাছ তলায় কাপড়ের থলেতে রাখা পরিত্যক্ত অবস্থায় চারটি তাজা বোমা উদ্ধার করা হয়। তিনি জানান, বোমাগুলো টেপ দিয়ে মোড়ানো ছিল। সেগুলো রাতেই র‌্যাব ক্যাম্পে এনে নিস্ক্রিয় করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ডের লক্ষ্যে বোমাগুলো জড়ো করা হয়েছিল বলে র‌্যাবের ধারণা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০২ ঘ.