পটুয়াখালী, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডাকাতি মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি অলি তালুকদার (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে কলাপাড়া উপজেলার বানাতি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পটুয়াখালীর পুলিশ সুপার আবু রায়হান মোহাম্মদ সালেহ।
তিনি সাংবাদিকদের জানান, সংঘবদ্ধ একটি ডাকাত দলের সর্দার অলি দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলো। ২০০৩ সালের একটি ডাকাতি মামলায় গত বছর তার ১০ বছর সাজা হয়। তবে মামলার শুরু থেকেই সে পলাতক ছিল।
অলি তালুকদারের বাড়ি কলাপাড়া উপজেলার ছনখোলা গ্রামে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৬ ঘ.
bdnews24