২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে তিন ডাকাত গ্রেপ্তার

ত্রিশাল উপজেলার ধলানামাপাড়া গ্রামের একটি বাড়ি থেকে মঙ্গলবার ভোররাতে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 09:55 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ময়মনসিংহ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রিশাল উপজেলার ধলানামাপাড়া গ্রামের একটি বাড়ি থেকে মঙ্গলবার ভোররাতে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, গোপন বৈঠককালে ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে র‌্যাবের দাবি। গ্রেপ্তারকৃতরা হলো, সাইদ ট্যাবলেট(২৮), মোফাজ্জল হোসেন(৩০) ও ইব্রাহিম(৩৫)। র‌্যাব-৯ এর কর্মকর্তা মেজর ইকবাল জানান, ধলানামাপাড়ার একটি বাড়িতে বৈঠকের সময় তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে সুরীলকান্দা গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পাইপগান এবং তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়। সাইদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল, ভালুকা, গফরগাঁও এবং ত্রিশাল থানায় ডজন খানেক ডাকাতির মামলা রয়েছে বলে র‌্যাব জানায়। মোফাজ্জলের বিরুদ্ধে গফরগাঁও এবং ত্রিশালে চারটি মামলা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪০ ঘ.