জিয়ায় ২৩ কোটি টাকার হেরোইন উদ্ধার
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার দুপুরে বিদেশগামী দুই যাত্রীর ব্যাগ থেকে থেকে প্রায় ২৩ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে কাস্টমস ও টাস্কফোর্সের সদস্যরা। আটককৃত দুজন হলো- মাহমুদ আলী (৩০) ও আরিফুল ইসলাম ভুঁইয়া (৩২)। ড্রাগন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের চীন যাওয়ার কথা ছিল।
