২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালনাগাদ আইন নিয়ে প্রকাশ হচ্ছে 'বাংলাদেশ কোড'

১৮৩৬ থেকে ২০০৭ সালের জানুয়ারি পর্যন্ত প্রণীত আইন নিয়ে প্রকাশ হচ্ছে 'বাংলাদেশ কোড'। বাংলাদেশ কোডের এই ৩৮ খণ্ডের সংষ্করণে মোট ৯৫৬টি আইন সংকলন করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 09:02 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ১৮৩৬ থেকে ২০০৭ সালের জানুয়ারি পর্যন্ত প্রণীত আইন নিয়ে প্রকাশ হচ্ছে 'বাংলাদেশ কোড'। বাংলাদেশ কোডের এই ৩৮ খণ্ডের সংষ্করণে মোট ৯৫৬টি আইন সংকলন করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রোববার আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, "এতোদিন আইন সমন্বিত না থাকায় সুবিচার পাওয়ার ক্ষেত্রে এটি বাধা হয়ে দাঁড়িয়েছিল। অনেকক্ষেত্রে আইন সংশোধনী হওয়ার পর আইনজীবী ও বিচারকরা এ বিষয়ে জ্ঞাত না থাকায় অনেকেই সুবিচার থেকে বঞ্চিত হয়েছেন। এটি প্রকাশিত হওয়ার পর এখন সুবিচারের ক্ষেত্রে নিশ্চিত হওয়া যাবে।" আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আরও বলেন, "আইন ব্যবস্থার মূল উদ্দেশ্য সুশাসন প্রতিষ্ঠা ও সুবিচার নিশ্চিত করা। এ সম্পর্কে জনগণের সুস্পষ্ট ধারণা না থাকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কঠিন ।" ১৯৭৭ সালে সর্বপ্রথম 'বাংলাদেশ কোড' এর প্রকাশনার কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে ১৯৭৭ থেকে ১৯৯৮ সালের মধ্যে ১৮৩৬ সাল থেকে ১৯৩৮ সাল পর্যন্ত প্রণীত আইন অন্তর্ভুক্ত করে ১১টি খণ্ডে তা প্রকাশ করা হয়। পরবর্তীতে ২০০২ সালে আবার পুনরায় এ কাজ শুরু হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএল/এমএ/১১৫৫ঘ.