২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বাণী পরিচালক জয়নাল আরো তিন দিনের রিমান্ডে

হোটেল পূর্বাণীর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জয়নালকে মাদক মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব। অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ড শেষে জয়নালকে শনিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - হোটেল পূর্বাণীর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জয়নালকে মাদক মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব। অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ড শেষে জয়নালকে শনিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. আবদুল বারী রিমান্ড ফেরত প্রতিবেদনে জয়নালকে কারাগারে পাঠানোর জন্য আদালতের কাছে আবেদন জানান। কিন্তু তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৩ এর উপপরিদর্শক মো. অছিকুর রহিম ছিদ্দিক ৭ দিনের রিমান্ডে নিয়ে জয়নালকে জিজ্ঞাসাবাদের আবেদন জানালে হাকিম মো. ওয়ালিউল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অছিকুর রহিম তার রিমান্ড আবেদনে বলেন, অভিযুক্ত জয়নাল দীর্ঘদিন ধরে মদ ও নিষিদ্ধ ট্যাবলেট ভায়াগ্রার ব্যবসা চালিয়ে আসছিলেন। তরুণদের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে তিনি তাদের ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। তিনি আর্