২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের কৃষকরা সারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুঘণ্টা অবরোধ করেছে। এ সময় কৃষকদের হাতে উপজেলা নির্বাহী অফিসার লাঞ্ছিত হন। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কৃষকরা অবরোধ তুলে নেয়। অবরোধ চলার সময় মহাসড়কের দু'প্রান্তে আটকে থাকা শত শত যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 01:49 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

মানিকগঞ্জ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের কৃষকরা সারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুঘণ্টা অবরোধ করেছে। এ সময় কৃষকদের হাতে উপজেলা নির্বাহী অফিসার লাঞ্ছিত হন। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কৃষকরা অবরোধ তুলে নেয়। অবরোধ চলার সময় মহাসড়কের দু'প্রান্তে আটকে থাকা শত শত যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। প্রত্যক্ষদর্শী ও শিবালয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সারের জন্য উথলী ইউনিয়নের শত শত কৃষক সকাল ৯টার দিকে উথলী বাজারে জড়ো হয়। কিন্তু সাড়ে ১১ টা পর্যন্ত অপেক্ষার পরও সার না পেয়ে তারা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে সহস্রাধিক কৃষক দুপুর পৌঁনে ১২টার দিকে উথলী বাসস্ট্যান্ডে গিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর বসে পড়ে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোলেমান খান শিবালয় থানা পুলিশকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। এ নিয়ে কথা বলার এক পর্যায়ে উত্তেজিত কৃষকরা সোলেমান খানের ওপর চড়াও হয়ে তাকে লাঞ্ছিত করে। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় তিনি ঘটনাস্থল থেকে চলে যান। এ ঘটনার পর পুলিশের উপস্থিতিতেই কৃষকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। দুপুর দেড়টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাউদ্দিন ও জেলা কৃষি স