২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএসডি হওয়া দুই সচিব সাময়িক বরখাস্ত

সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সচিব মোহাম্মদ শহীদ আলম ও এসএম জাফরউল্লাহকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এ বরখাস্তের আদেশ গত ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 01:17 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সচিব মোহাম্মদ শহীদ আলম ও এসএম জাফরউল্লাহকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এ বরখাস্তের আদেশ গত ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে। ১৮ টি সরকারি বাড়ি বিনা দরপত্রে বিক্রি করে দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় দুই সচিব গত ১ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানোর দিন থেকে তাদের বরখাস্তের আদেশ কার্যকর হচ্ছে। সরকারি বাড়ি বিনা দরপত্রে কম দামে বিক্রির অভিযোগে গত ২৯ মার্চ মতিঝিল থানায় দুর্নীতি দমন কমিশন সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, রাজউকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ শহীদ আলম, তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত সচিব এসএম জাফরউল্লাহসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা দায়েরের পরপরই শহীদ আলমকে বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং এসএম জাফরউল্লাহকে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব থেকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তদের দুর্নীতির ফলে রাষ্ট্রের মোট ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার ক্ষতি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এসকে/১৯০৬ঘ.