বরগুনা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বরগুনার পাথরঘাটা মৎস্যবন্দর থেকে বুধবার সাত ট্রাক জাটকাসহ ১৪ জন ব্যবসায়ী ও জেলেকে গ্রেপ্তার করেছে র্যাব।
পাথরঘাটা থানায় সোপর্দ করার পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিন জানান, "জাটকা বোঝাই ট্রাকগুলো ঢাকা, খুলনা, বরিশালে যাওয়ার সময় আটক করা হয়। আটককৃত জাটকাগুলো পাথরঘাটার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েজ উদ্দিনের উপস্থিতিতে ২ লাখ ২৫ হাজার টাকায় প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে।"
গ্রেপ্তারকৃত ব্যবসায়ী ও জেলেরা হলেন- ইয়াকুব আলী, আব্বাস হোসেন, মনসুর আলী, মিলন, আফজাল হোসেন, তুফান, বায়েজিদ, নূর আলম, আবু হানিফ, তারিফ, কামরুল ইসলাম, মঞ্জু, সাফায়েত ও আলম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২০৫৫ ঘ.
bdnews24