জয়পুরহাট, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত সার মজুদ রেখে পাচারের অভিযোগে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের জয়পুরহাট জেলা শাখার সহ-সভাপতি শহিদুল ইসলাম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, শনিবার বিকালে কালাই উপজেলার পাঁচশিরা বাজারে শহিদুল ইসলামের গুদামে তল্লাশি চালিয়ে ৮৭৩ বস্তা সার পাওয়া যায়।
কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল হক বাদি হয়ে কালাই থানায় মামলা দায়ের করলে রাতেই শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, শহিদুল ইসলাম দীর্ঘদিন থেকে সাধারণ কৃষকদের ফাঁকি দিয়ে পাশের জেলাগুলোতে সার পাচার করে আসছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩০৩ ঘ.
bdnews24