২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনিক সমস্যা দূর করতে সহযোগিতা করবে ওহাইও স্টেট ইউনিভার্সিটি

আর্সেনিক সমস্যা দূর করতে বাংলাদেশকে সহযেগিতা করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটি। পাশাপাশি শিক্ষা সম্পৃক্ত বিভিন্ন প্রকল্পে অর্থিক সহায়তা দেওয়ারও আগ্রহ দেখিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 04:32 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আর্সেনিক সমস্যা দূর করতে বাংলাদেশকে সহযেগিতা করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটি। পাশাপাশি শিক্ষা সম্পৃক্ত বিভিন্ন প্রকল্পে অর্থিক সহায়তা দেওয়ারও আগ্রহ দেখিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অধ্যাপক জি গর্ডন জি বৃহস্পতিবার সকালে ওহাইওতে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করে এসব প্রস্তাব দেন। সাত দিনের রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক গর্ডন জি ওহাইও স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে বাংলাদেশে জলবায়ুর পরিবর্তন বিষয়ে একটি কর্মশালা আয়োজনের প্রস্তাব দেন এবং বাংলাদেশী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। জবাবে রাষ্ট্রপতি এসব উদ্যোগের জন্য অধ্যাপক জি ও তার সহকর্মীদের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি এর আগে ওহাইও কৃষি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে এক সেমিনারে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বক্তৃতা করেন। রাষ্ট্রপতির সামরিক সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) মহাপরিচালক শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, রাষ্ট্রপতির সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন কবির এসব অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেকে/এসকে/২২২৪ঘ.