২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে ফু-ওয়াং ক্লাবে গভীর রাতে র‌্যাবের অভিযান

ক্লাবের প্রধান ফটকের বাইরে দাঁড়িয়ে এক মা নীরবে কাঁদছিলেন। গেট দিয়ে কেউ বের হওয়া মাত্রই ছুটে যাচ্ছিলেন ভেতরে আটকা পড়া ছেলের খবর নিতে। সঙ্গে থাকা মেয়ে তাকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার রাত একটায় রাজধানীর গুলশান-১ এ ফু-ওয়াং বোওলিং ক্লাবের প্রধান ফটকের বাইরে চিত্র এটি। মধ্যবয়সী ওই মহিলাই শুধু নয়, র‌্যাব সদস্যরা গুলশানের এই বারে অভিযান শুরু করার পর তার মতো বিত্তশালী অনেক অভিভাবকই সেখানে ভিড় জমান। রাত বাড়ার সঙ্গে ভিড় বাড়তে থাকে। বাড়তে থাকে গাড়ির লাইন। ফটকের সামনে দাঁড়িয়ে এই দৃশ্য তুলে এনেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক আবু নোমান সজীব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 10:13 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ক্লাবের প্রধান ফটকের বাইরে দাঁড়িয়ে এক মা নীরবে কাঁদছিলেন। গেট দিয়ে কেউ বের হওয়া মাত্রই ছুটে যাচ্ছিলেন ভেতরে আটকা পড়া ছেলের খবর নিতে। সঙ্গে থাকা মেয়ে তাকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার রাত একটায় রাজধানীর গুলশান-১ এ ফু-ওয়াং বোওলিং ক্লাবের প্রধান ফটকের বাইরে চিত্র এটি। মধ্যবয়সী ওই মহিলাই শুধু নয়, র‌্যাব সদস্যরা গুলশানের এই বারে অভিযান শুরু করার পর তার মতো বিত্তশালী অনেক অভিভাবকই সেখানে ভিড় জমান। রাত বাড়ার সঙ্গে ভিড় বাড়তে থাকে। বাড়তে থাকে গাড়ির লাইন। ফটকের সামনে দাঁড়িয়ে এই দৃশ্য তুলে এনেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক আবু নোমান সজীব। র‌্যাব-১ এর সদস্যরা রাত ১১টা অভিযান শুরু করেন। সা