ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, ঘুষ নয়, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ক্ষমতার অপব্যহার। ক্ষমতা অপব্যবহার করে কেউ কেউ বিশেষ প্রতিষ্ঠানকে কাজ দেন। অনেকে আবার আর্থিক সুবিধা না নিয়েও ক্ষমতার অপব্যবহার করে থাকেন।
বৃহস্পতিবার বিকেলে কমিশন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
দুদককে স্বশাসিত করার জন্য উপদেষ্টা পরিষদে প্রস্তাবিত খসড়া আইনের অনুমোদন প্রসঙ্গে প্রশ্নের জবাবে হাসান মশহুদ বলেন, "এ বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। তবে এটা বলতে পারি সরকার আমাদের ব্যাপারে সহাভূতিশীল। তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে সহায়তা দিয়ে যাচ্ছে।"
তিনি আরও বলেন, দুদক স্বাশাসিত হলে আমাদের কাজ আরও সহজ হবে। আমাদের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে পারব।
'ট্রুথ কমিশনের মাধ্যমে সরকার দুর্নীতিবাজ ব্যবসায়ীদের শুধু জরিমানা করে ছেড়ে দেওয়ার কথা ভাবছে। এতে দুদকের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে কি না। ' এই প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আমি মনে করি আমাদের অভিমতকে সরকার বিবেচনায় আনবে। একদলকে (ব্যবসায়ী) খুশি করার জন্য সরকার কিছু করবে না।"
জমি-জমা সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে দুদক তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না
bdnews24