২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাটে বৃহস্পতিবার বাসের সঙ্গে সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী ও জামালপুরে বাসের চাপায় এক ভিক্ষুক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 11:21 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে বৃহস্পতিবার বাসের সঙ্গে সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী ও জামালপুরে বাসের চাপায় এক ভিক্ষুক নিহত হয়েছে। আমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, ফকিরহাট উপজেলার বাগেরহাট-মংলা মহাসড়কের কাটাখালী মসজিদের কাছে বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জ্যাকব সরকার আনন্দ (৪০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হন। ফকিরহাট থানার উপ-পরিদর্শক মো. আব্দুল মোতালেব জানান, নিহতের ড্রাইভিং লাইসেন্স থেকে জানা গেছে তিনি খুলনা শহরের শশীভূষণ রোডের রেভারেন্ড স্টুয়ার্ড স্মরণ সরকারের ছেলে। তিনি জানান, পুলিশ বাসটি আটক করেছে। চালক পলাতক। লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। জামালপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে জামালপুর-টাঙ্গাইল সড়কের জামতলীতে জামালপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় কিতাব আলী নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। নারায়ণপুর তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা পরিমল চন্দ্র জানান, ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। নিহতের বাড়ি সদর উপজেলার পিণ্ডারহাটি গ্রামে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এনএনডি/১৭২০ ঘ.