চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী থানাধীন রেলওয়ে ওয়ার্কশপে কাজ করার সময় ওপর থেকে ভেঙে পড়া জানালার গ্রিলের আঘাতে বৃহস্পতিবার মোহাম্মদ ওমর (২৭) নামে এক শ্রমিক মারা গেছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জয়নাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপে কাজ করার সময় ওমরের মাথায় ওয়ার্কশপের জানালার একটি গ্রিল ভেঙে পড়ে।
গুরুতর আহত ওমরকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওমরের বাড়ি বাগেরহাট জেলায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এসএনডি/১৩০০ ঘ.
bdnews24