২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ দিনটির অপেক্ষায়ই ছিলাম: মাসদার হোসেন

এ দিনটির অপেক্ষায় ছিলাম- নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগের যাত্রা শুরুর পূর্বক্ষণে এভাবেই নিজের প্রতিক্রিয়া প্রকাশ করলেন মাসদার হোসেন। বিচার বিভাগ পৃথককণের সঙ্গে যার নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। যে মামলার ধারবাহিকতায় সুিপ্রম কোর্টের নির্দেশে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হচ্ছে, সে মামলাটি 'মাসদার হোসেন মামলা' নামেই পরিচিতি অর্জন করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে প্রতিক্রিয়ায় মাসদার হোসেন জানিয়েছেন তার প্রতীক্ষার কথা, তুলে ধরেছেন মামলার পটভূমি, শুনিয়েছেন তার প্রত্যাশার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 03:01 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ায় মানুষের ন্যায় বিচার পাওয়া নিশ্চিত হবে বলে মনে করেন বিচার বিভাগ পৃথক করা সংক্রান্ত ঐতিহাসিক মামলার বাদি মাসদার হোসেন। তার বক্তব্য, এর সুফল দেশবাসী অল্প সময়ের মধ্যেই পাবেন। নতুন পথে বিচার বিভাগের যাত্রা শুরুর প্রাক্কালে বিচার বিভাগ পৃথককরণের জন্য দীর্ঘ সংগ্রামরত এই বিচারক বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে এই আশাবাদ প্রকাশ করেন। বিচার বিভাগের ইতিহাসে গুরুত্বপূর্ণ এ মামলা দায়েরের প্রেক্ষাপট তুলে ধরে মাসদার হোসেন বলেন, "বিচার বিভাগ পৃথককরণ বাস্তবায়নের দিনটির জন্য আমি দেশবাসীর সঙ্গে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।" তিনি বলেন, "সাধারণ বিচারপ্রার্থী জনগণ বিচারের ক্ষেত্রে নানা ধরনের হয়রানির শিকার হতেন। বিচার বিভাগ নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ শুরু করলে বিচারপ্রার্থী মানুষ আর হয়রানির শিকার হবে না। মানুষ ন্যায়বিচার পাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস।" নির্বাহী বিভাগের কর্মকর্তাদের বিষয়ে মাসদার হোসেন বলেন, "প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এতদিন অতিরিক্ত দায়িত্ব হিসাবে বিচারিক কাজ করতেন। এখন তারা শুধু প্রশাসনিক কাজ করবেন। ফলে নির্বাহী দায়িত্ব পালন করে জনগণের কাজে বেশি মনোনিবেশ করতে পারবেন তারা; জনগণও তাদের কাছ থেকে কাক্সিক্ষত সেবা পাবে।" মাসদার হোসেন বলেন, "এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষণিক বিচারিক দায়িত্ব পালন করবেন। ফলে মানুষ দ্রুত ন্যায়বিচার পাবে।" তিনি বলেন, "সংবিধানের ২২ অনুচ্ছেদে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার এই সাংবিধানিক বাধ্যবাধকতা দীর্ঘদিন পালন করা হয়নি।" আর এটাই মামলা দায়েরের প্রেক্ষাপট উল্লেখ করে মাসদার হোসেন বলেন, "আমি একা সে মামলা করিনি। তখন আমি ঢাকার সাবজজ ছিলাম। একইসঙ্গে ছিলাম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব। ওই মামলার বাদি আমিসহ ৪৪১ জন বিচার বিভাগীয় সদস্য।" তিনি বলেন, "বিচারকগণ রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে একটি অঙ্গে কর্মরত। কিন্তু বেতন-ভাতাসহ তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত ছিল না। এই বিষয়টি ছিল বিচার কাজের একটি অন্তরায়। তখন বিচারকদের বেতন তাৎক্ষণিকভাবে এক স্কেল নামিয়ে দেয়া হয়েছিল। বিচার বিভাগ রাষ্ট্রের একটি আলাদা অঙ্গ হলেও বিচারকদের বাংলাদেশ সিভিল সার্ভিসের একই ক্যাডারের অন্তভূক্ত রাখা হয়েছিল। বিষয়টি ছিল বেআইনি ও সংবিধান পরিপন্থী।" "এছাড়াও মামলা করার মূল কারণ ছিল সংবিধান অনুযায়ী বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথককরণ বাস্তবায়ন করবে। এটা নিশ্চিত করার জন্যই ওই মামলা করেছিলাম", বলেন এই বিচারক। মাসদার হোসেন বলেন, "আমি অধীর আগ্রহে বিচার বিভাগ পৃথককরণ বাস্তবায়নের দিনটির জন্য অপেক্ষার প্রহর গুনছিলাম। আমার চাওয়া ছিল, মানুষ যেন কম খরচে ন্যায়বিচার পায়। সে বিষয়টি এখন নিশ্চিত হবে। মানুষ দ্রুত ন্যায়বিচার পাবে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ শুরু করুক। এটাই আমার কামনা।" বিচার বিভাগে পৃথকে তাদের তৎপরতার সঙ্গে সবার সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান মাসদার হোসেন। তিনি বলেন, "আইনজীবী, সাংবাদিক ও সাধারণ জনগণ বিচার বিভাগ পৃথককরণ মামলাটিকে সফলতার দিকে এগিয়ে নিয়ে গেছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার ফলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হতে পেরেছে। আমি এ জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।" বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রামরত এ মানুষটির জন্ম ১৯৫৮ সালের ১ জানুয়ারি রাজশাহীর পবা থানার হরিপুর ইউনিয়নের বেড়পাড়া গ্রামে। তিনি ১৯৭২ সালে রাজশাহী উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন ও ১৯৭৬ সালে সরকারী রাজশাহী কলেজ থেকে আইএ পাস করেন। এরপর ১৯৮০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে