২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক প্রতিরোধের মধ্যেও কাজটি শুরু হলো, সে জন্য অভিনন্দন: বিচারপতি মোস্তাফা কামাল

সুপ্রিম কোর্টের যে রায়ের ধারাবাহিকতায় বিচার বিভাগ ১নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হচ্ছে, সে রায় দিয়েছিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। ওই সময় প্রধান বিচারপতি ছিলেন মোস্তাফা কামাল। মাজদার হোসেন মামলার মূল রায় এবং ১২ দফা ঘোষণা ও নির্দেশাবলী ছিল তারই লেখা। দীর্ঘ পথ পরিক্রমায় নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার ক্ষণে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর জন্য লেখায় তিনি জানিয়েছেন তার সন্তোষের কথা; অভিনন্দন জানিয়েছেন বর্তমান সরকারকে; বিচারকদের স্মরণ করিয়ে দিয়েছেন দায়বদ্ধতার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 08:53 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আজ কয়েক সপ্তাহ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সম্পর্কে নানা মহল থেকে আমার প্রতিক্রিয়া ও মন্তব্য জানানোর অনুরোধ আসছে। কারণ মাজদার হোসেন মামলার মূল রায় ও ১২ দফা ঘোষণা ও নির্দেশাবলী আমারই লেখা। পৃথকীকরণ হলে আমি সন্তষ্ট হব, এটা তো বলাই বাহুল্য। ১১ জানুয়ারি ক্ষমতা নেবার পর পৃথকীকরণ সম্পর্কে ইতিবাচক নীতি ঘোষণা দেয়াতে আমি তখনই তত্ত্বাবধায়ক সরকারকে অভিনন্দন জানিয়ে আমার সন্তুষ্টি প্রকাশ করেছিলাম। প্রক্রিয়াটি সহজ ছিল না, ভবিষ্যতেও চলমান প্রক্রিয়া কুসুমাস্তীর্ণ নয়। ভারতে যেমন সরকারি উদ্যোগে ফৌজদারি কার্যপদ্ধতি ব্যাপকভাবে পরিবর্তন করে পৃথকীকরণ হয়েছে ১৯৭৩ সালে, বাংলাদেশে তেমনটি হয়নি। পৃথকীকরণ হয়েছে আপিল বিভাগের রায়ে এবং তত্ত্বাবধানে। এই তত্ত্বাবধান এত বিস্তৃত ও গভীর যে আপিল বিভাগের অনুমোদিত বিধি বা আইনের কোনো পরিবর্তন, পরিবর্ধন বা সংস্কার আপিল বিভাগের সম্মতিতেই করতে হবে। কারণ পৃথকীকরণের বিষয়টি এখনও আপিল বিভাগে বিচারাধীন। আপিল বিভাগের নির্দেশনাগুলি স্পর্শ করে, এমন যে কোনো পদক্ষেপ চুম্বকের মতো আপিল বিভাগের বিবেচনায় আসবে। দেশে ৬৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ও বিচার বিভাগের কাজ করে আসছিলেন। আত্মীকরণ বা ডেপুটেশনে তারা নতুন ম্যাজিস্ট্রেসিতে যাতে বিচারের কাজ করে যেতে পারেন, সে ব্যবস্থা বিধি ও আইনে রাখা হয়েছে। দুই মাসের মধ্যেই ২০০ সহকারী জজ নিয়োগের প্রক্রিয়া চলছে এবং আগামী মার্চের মধ্যে আরো ২০০ সহকারী জজ নিয়োগের চিন্তা-ভাবনা চলছে বলে শোনা যাচ্ছে। ১ নভেম্বর থেকে বিচারিক ম্যাজিস্ট্রেসির কাজ করবেন ২০১ জন বিচার বিভাগীয় কর্মচারী, যাদের আগে থেকেই ফৌজদারি মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এই ২০১ জন বিচারক আপাতত ৬৩৫ জনের কাজ করে যাবেন। এটা নিঃসন্দেহে তাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ এবং প্রশাসনের জন্যও শান্তি-শৃঙ্খলা রক্ষার ব্যাপারে একটা গুরুতর সমস্যা। এই ক্রান্তিকালীন সঙ্কট উভয়ে নির্বিঘে