যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা করবে সেক্টর কমান্ডারস ফোরাম
যুদ্ধাপরাধীদের অপরাধ তদন্ত করে মামলা করবে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের সংগঠন 'সেক্টর কমান্ডারস ফোরাম'। এজন্য মুক্তিযুদ্ধের বিভিন্ন অপরাধের অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য একটি 'লিগ্যাল কমিটি' গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন। সেখানে জানানো হয়, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে এরই মধ্যে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলকে নিবন্ধন না করার দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।