ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একশ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হবে বুধবার।
মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সকাল ৯টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হবে।
প্রাইজ বন্ডের প্রতি সিরিজে ছয় লাখ টাকার একটি, তিন লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি ও ১০ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/২১৪৫ ঘ.
bdnews24