২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রেগুলেটরি রিফর্মস কমিশন গঠন করেছে সরকার

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খানকে প্রধান করে ১৭ সদস্যের রেগুলেটরি রিফর্মস কমিশন করেছে সরকার। সরকারের বর্তমান বিভিন্ন বিধিবিধান পরীক্ষা-নিরীক্ষা করে যুগোপযোগী ও আধুনিকায়ন করতে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবে এ কমিশন। এটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে কাজ করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে কমিশন গঠনের কথা জানান। কমিশনের প্রধান (চেয়ারম্যান) ও অন্য সব সদস্যই হবেন খণ্ডকালীন। কমিশনের মেয়াদ হবে এক বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 02:50 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খানকে প্রধান করে ১৭ সদস্যের রেগুলেটরি রিফর্মস কমিশন করেছে সরকার। সরকারের বর্তমান বিভিন্ন বিধিবিধান পরীক্ষা-নিরীক্ষা করে যুগোপযোগী ও আধুনিকায়ন করতে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবে এ কমিশন। এটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে কাজ করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে কমিশন গঠনের কথা জানান। কমিশনের প্রধান (চেয়ারম্যান) ও অন্য সব সদস্যই হবেন খণ্ডকালীন। কমিশনের মেয়াদ হবে এক বছর। বিনিয়োগ বোর্ড কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান কমিশনের সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন। (আরও তথ্যসহ-২) কমিশনের অন্য সদস্যরা হলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী ও আব্দুল মুয়ীদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংক গভর্নর, সংস্থাপন সচিব, অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন,বিচার ও সংসদ বিষয়ক সচিব, বাণিজ্য সচিব, পরিবেশ ও বন সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান, এফবিসিসিআই'র সভাপতি, মার্ক গ্র"পের চেয়ারম্যান এমএ রউফ চৌধুরী, পিপিআরসি'র নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান ও সিপিডি' র নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে, কমিশন অনুযায়ী সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের জন্য নির্দিষ্ট মেয়াদে প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ কোন ব্যক্তিকে কমিশনে অন্তর্ভূক্ত পারবে। কমিশনের কার্যপরিধির মধ্যে রয়েছে: বাংলাদেশে বর্তমানে কার্যকর সকল বিধি, প্রবিধি ও সরকারি আদেশ যা সরকারি কার্য সম্পাদনে ব্যবহৃত হয় সেসব সনাক্তকরণ; সরকারি কার্য সম্পাদনে এগুলো অনুসরণ করার ফলে সৃষ্ট জটিলতা ও দীর্ঘসূত্রতা পরিহারের জন্য প্রয়োজনীয় সংস্কার করার জন্য সুপারিশ প্রণয়ন। অপ্রয়োজনীয় বিধি, প্রবিধি ও সরকারি আদেশসমূহ চিহ্নিত করে সেগুলো বাতিলের জন্য সুপারিশ। এ ছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের কাছ থেকে জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিধি, প্রবিধি ও সরকারি আদেশসমূহ সংস্কার করার জন্য সুপারিশ প্রণয়ন; একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপযোগী আধুনিক ও গতিশীল প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিধি, প্রবিধি ও সরকারি আদেশসমূহ আধুনিকায়ন ও যুগোপযোগী করার জন্য সুপারিশ প্রণয়ন; প্রয়োজনে নতুন বিধি, প্রবিধি ও সরকারি আদেশ জারির জন্য সুপারিশ প্রণয়ন; বিশ্বায়ন, আঞ্চলিক সহযোগিতা ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নের বিষয় বিবেচনা করে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য বিষয়ক বিধি, প্রবিধি ও সরকারি আদেশসমূহ পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষাকরণ এবং প্রয়োজনীয় সংস্কার করার জন্য সুপারিশ প্রণয়ন। কমিশন বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য বিষয়ক সংস্কারসমূহকে অগ্রাধিকার প্রদান করবে এবং কমিশন কার্যকর হওয়ার ৩/৪ মাসের মধ্যে এ সংস্কার বিষয়ে অগ্রাধিকার ক্ষেত্রে কিছু সুপারিশ সরকারের কাছে পেশ করবে। কোন নির্দিষ্ট ক্ষেত্রে সুপারিশ চূড়ান্ত হলে কমিশন সঙ্গে সঙ্গে তা আংশিক সুপারিশ হিসেবে সরকারের কাছে পেশ করবে এবং মেয়াদান্তে সব সুপারিশ সংকলন আকারে পেশ করবে। কমিশন যে কোন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস প্রতিষ্ঠান ও সংস্থা থেকে তথ্য সংগ্রহ করতে পারবে। সংশ্লিষ্ট অফিস, প্রতিষ্ঠান ও সংস্থা কমিশনের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করবে। কমিশন প্রয়োজনে কোন এলাকায় কাজ করার জন্য কর্মকর্তা, বিশেষজ্ঞ ও সরকারি-বেসরকারি প্রতিনিধি নিয়ে কমিটি বা ওয়ার্কিং গ্র"প/টাস্ক ফোর্স গঠন করতে পারবে। অন্য কোন সরকারি, বেসরকারি বা আন্তর্জাতিক সংস্থার চিহ্নিত কোন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারকে সুপারিশও করতে পারবে কমিশন। কোন বিষয়ে সুপারিশ চূড়ান্ত করতে সংশ্লিষ্ট সরকারি অফিস, বেসরকারি সংস্থা, অন্য কোন প্রতিষ্ঠান, সিভিল সোসাইটির সদস্যের সঙ্গে কমিশন আলোচনা ও মতবিনিময় করতে পারবে এবং প্রয়োজনে তাদের নিয়ে সভা, সেমিনার, সি