২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের অগ্নিদগ্ধ কাজলীর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা

ফকিরহাট উপজেলায় অগ্নিদগ্ধ কাজলী রাণী পাল (২৪) আট দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 11:49 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

বাগেরহাট, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফকিরহাট উপজেলায় অগ্নিদগ্ধ কাজলী রাণী পাল (২৪) আট দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। স্বামীর দ্বিতীয় বিয়েতে বাধা দেয়ায় কাজলীর এ পরিণতি বলে তার পরিবারের অভিযোগ। এ ঘটনায় কাজলীর বাবা আনন্দ চন্দ্র পাল মঙ্গলবার তার জামাতা দিনবন্ধু ঘোষকে আসামি করে ফকিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে। গত ২০ অক্টোবর রাতে স্বামীর বাড়িতে অগ্নিদগ্ধ হয় দুই সন্তানের জননী কাজলী। গুরুতর অবস্থায় তাকে প্রথমে খুলনা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে সোমবার লাশটি কাজলীর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রান্তি ঘোষ (১০) ও স্বপন ঘোষ (৬) নামে কাজলীর দুটি ছেলে রয়েছে। কাজলীর বাবার দায়ের করা মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১২ বছর আগে যশোর সদর উপজেলার তীরেরহাট গ্রামের কাজলীর সঙ্গে বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের মহেন্দ্র ঘোষের ছেলে দিনবন্ধুর বিয়ে হয়। স