২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরো দুই আসামির আপিল

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আপিল করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 11:14 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আপিল করেছেন। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির বাকি তিনজন আগেই আপিল করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় ঢাকার দায়রা জজ গোলাম রসুল ১৫ আসামিকে মৃত্যুদণ্ড দেন। হাইকোর্ট ২০০১ সালের ৩০ এপ্রিল ১২ আসামির মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে ৩ জনকে খালাস দেয়। গত ২৩ সেপ্টেম্বর আপিল বিভাগ কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করে এবং ৩০ অক্টোবরের মধ্যে তাদের নিয়মিত আপিল করতে বলে। ওই আদেশের পর গত ২৮ ও ২৯ অক্টোবার অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, ল্যান্সার মহিউদ্দিন ও অবসরপ্রাপ্ত লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান সুপ্রিম কোর্টে আপিল আবেদন জমা দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জেকে/১৭০৯ ঘ.