বরিশাল, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে নগরীর গণপাড়া এলাকার শাহ আলম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। রায়ে আসামির ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাভোগের নির্দেশ দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৪ সালে ২ মার্চ সন্ধ্যার দিকে শাহ আলম তার স্ত্রী পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় বাড়ির মালিক স্বপন চন্দ্র বিশ্বাস বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ২০০৫ সালের ২৬ জানুয়ারি শাহ আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
কাঠ মিস্ত্রী শাহ আলম বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মিরপাশা গ্রামের করম আলীর ছেলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24