২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আইয়ুব মিয়াকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 10:11 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আইয়ুব মিয়াকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমানকে এই মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করার পর তিনি যোগ না দেয়ায় পদটি শূন্য হয়ে পড়ে। সেই পদে নতুন করে ড. আইয়ুব মিয়াকে নিয়োগ দেয়া হয়েছে। ড. আইয়ুব বিসিএস এর ১৯৮১ ব্যাচে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমানকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়ার পর তিনি স্বেচ্ছাবসরে যাওয়ার জন্য এক মাসের ছুটির আবেদন করেন। সরকার তার ছুটি মঞ্জুর করে তাকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমএ/১৬০২ঘ.