২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গাঁজা ও হেরোইনসহ এক নারী গ্রেপ্তার

বরিশাল নগরীর বালুরমাঠ বস্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ পারুল বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট এটি এম মাহবুব উল করীমের নেতৃত্বে র‌্যাব এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান চালায়। অভিযানের সময় সাংবাদিকরাও সেখানে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 10:10 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

বরিশাল, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর বালুরমাঠ বস্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ পারুল বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট এটি এম মাহবুব উল করীমের নেতৃত্বে র‌্যাব এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান চালায়। অভিযানের সময় সাংবাদিকরাও সেখানে ছিলেন। পারুলের কাছে ৫০ গ্রাম হেরোইন, ১৫০ গ্রাম গাঁজা এবং লক্ষাধিক টাকা পাওয়া যায়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে কোতয়ালি মডেল থানা সূত্র জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০৭ ঘ.