২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র সুমন হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের স্কুলছাত্র কিশোর সুমন (১২) হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হৃষিকেশ সাহা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আলম (২৫), টিটু (৩০) এবং একই উপজেলার মহারাজপুর ইউনিয়নের চকটোলা গ্রামের বাবু ওরফে সৈকত (২১)। রায়ের সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 08:54 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের স্কুলছাত্র কিশোর সুমন (১২) হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হৃষিকেশ সাহা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আলম (২৫), টিটু (৩০) এবং একই উপজেলার মহারাজপুর ইউনিয়নের চকটোলা গ্রামের বাবু ওরফে সৈকত (২১)। রায়ের সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। ২০০৬ সালের ২ অক্টোবর সুমনকে অপহরণের পর হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর সুমনের নানা মো. ইয়াহিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, নিহত সুমনের মামাতো ভাই আলম দীর্ঘদিন ধরে সুমনের সৌদি প্রবাসী বাবা মাহতাব উদ্দিনের কাছে বিদেশ যাওয়ার জন্য দুই লাখ টাকা চেয়ে আসছিলো। সে টাকা না দেয়ায় ২০০৬ সালের ২ অক্টোবর তিন আসামি মিলে সুমনকে অপহরণ এবং পরে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই বছরের ৫ অক্টোবর স্থানীয় লোকজন আলমকে আটক করে পুলিশে দেয়। তখন আলমের স্বীকারোক্তি অনুযায়ী একটি জলাশয় থেকে সুমনের হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে আলম সুমন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে এর সঙ্গে টিটু ও বাবুর স