জামালপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মদ কেনার টাকা না পেয়ে সরিষাবাড়ি উপজেলায় স্ত্রীকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে চাঁন মিয়া নামে এক ব্যক্তি।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ভাটারা গ্রামের চাঁন মিয়া সোমবার রাতে তার স্ত্রী শেফালীর কাছে মদ কেনার জন্য টাকা চায়। টাকা না দেয়ায় মঙ্গলবার ভোরে স্ত্রী শেফালীকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশে ডোবায় ফেলে দেয়।
পরে চাঁন মিয়া থানায় আত্মসমর্পণ করে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলে ওসি জানান। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩০৯ ঘ.
bdnews24