২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই ব্যক্তি ফেনসিডিলসহ গ্রেপ্তার

ফৌজদারহাট এলাকার পুলিশ ফাঁড়ির সামনে সোমবার রাতে একটি মাইক্রোবাস থেকে এক হাজার বোতল ফেনসিডিল আটক করেছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে মাইক্রোবাস আরোহী দুই ব্যক্তিকে। র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর আনিসুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে প্রায় এক হাজার বোতল ফেনসিডিল পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 07:41 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফৌজদারহাট এলাকার পুলিশ ফাঁড়ির সামনে সোমবার রাতে একটি মাইক্রোবাস থেকে এক হাজার বোতল ফেনসিডিল আটক করেছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে মাইক্রোবাস আরোহী দুই ব্যক্তিকে। র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর আনিসুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে প্রায় এক হাজার বোতল ফেনসিডিল পাওয়া যায়। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. নুরন্নবী ও মো. করিম ফেনসিডিল চোরাচালানে দীর্ঘদিন ধরে জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১২৩০ ঘ.