রাজশাহী, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ ও সংঘর্ষের সময় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় আরো এক শিক্ষকের সাক্ষ্য নিয়েছে আদালত।
মঙ্গলবার রাজশাহীর মহানগর দ্রুতবিচার আদালতে সাক্ষ্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ইমরান আলী।
অধ্যাপক ইমরান আদালতে জানান, মামলায় অভিযুক্ত দুই শিক্ষক রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে তার জানা নেই।
সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এস এম ফজলুল করিম চৌধুরী আগামী ৪ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের সময় মামলার আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান সজল, একই বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম এবং সাবেক উপাচার্য ফাইসুল ইসলাম ফারুকীর গাড়িচালক মো. আতাউর রহমান আতাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার বাকি ১০ আসামি পলাতক রয়েছে।
এনিয়ে মামলার ১১ আসামির সাক্ষ্য নেয়া হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে গত ২২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সংঘর্ষ ও ভাংচুর হয়। ওই ঘটনায় দায়ের করা দুই মামলার অভিযোগপত্রে আট শিক্ষকসহ ২০ জনকে আসামি করা হয়।
২৩ আগস্ট ডিজিএফআইয়ের সহকারী পরিচালক শওকত আলীর দায়ের করা মামলার এজাহারে বলা হয়, গত ২২ আগস্ট ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের উলি
bdnews24