ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আখাউড়া উপজেলায় তিন হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার ছতুরা শরীফ গ্রাম থেকে নগদ ৬০ লাখ ৩৫ হাজার টাকাসহ ওই তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা ক্যাপ্টেন জাকির হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন, ছতুরা শরীফ গ্রামের মিন্টু, মজনু এবং হিরাপুর গ্রামের আল আমীন।
তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র্যাব জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০৪ ঘ.
bdnews24