ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ জিয়া সার কারখানার উৎপাদন ফের বন্ধ হয়ে গেছে।
ইউরিয়া প্লান্টে যান্ত্রিক ত্র"টির কারণে মঙ্গলবার ভোর থেকে উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন কারখানার মহাপরিচালক ওসমান গণি।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ত্র"টি সারানোর কাজ চলছে। আশা করছি তিন থেকে চার দিনে মধ্যে উৎপাদন পুনরায় শুরু করা যাবে।"
চলতি মাসে এ নিয়ে তিন বার জিয়া সারকানায় উৎপাদন বন্ধ হলো। সর্বশেষ গত ২৩ অক্টোবর যান্ত্রিক ত্র"টি মেরামত শেষে কারখানাটি চালু হয়েছিল।
কারখানাটির উৎপাদন ক্ষমতা দৈনিক ১ হাজার ৬০০ মেট্রিক টন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৩ ঘ.
bdnews24