২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে ইসি-জাসদ (ইনু) ঐকমত্য

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে জাসদের (ইনু) প্রস্তাবনার সঙ্গে একমত পোষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। তিনি বলেছেন, "ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে আপনাদের সঙ্গে আমাদের নীতিগত ঐকমত্য রয়েছে। এখন দেখতে হবে এটাকে কিভাবে কার্যকর করা যায়।" নির্বাচনী আইনের সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার জাসদ (ইনু) ও নির্বাচন কমিশনের বৈঠকে সিইসি তার এই অভিমত ব্যক্ত করেন। বৈঠকের সময় সাংবাদিকরাও সেখানে ছিলেন। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 05:25 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে জাসদের (ইনু) প্রস্তাবনার সঙ্গে একমত পোষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। তিনি বলেছেন, "ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে আপনাদের সঙ্গে আমাদের নীতিগত ঐকমত্য রয়েছে। এখন দেখতে হবে এটাকে কিভাবে কার্যকর করা যায়।" নির্বাচনী আইনের সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার জাসদ (ইনু) ও নির্বাচন কমিশনের বৈঠকে সিইসি তার এই অভিমত ব্যক্ত করেন। বৈঠকের সময় সাংবাদিকরাও সেখানে ছিলেন। সিইসি বলেন, "স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের আমরা অপছন্দ করি। এরা ঘৃণার পাত্র। কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া কঠিন। আমরা যদি কোনো প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে চাই, তার জন্য প্রমাণ লাগবে-আদালতের রায় লাগবে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে।" নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, "যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য সংবিধান পরিবর্তন করতে হবে। এটা আমরা একাডেমিক হিসেবে রাখতে পারি। তবে কার্যকর করা কঠিন হবে।" বৈঠকে জাসদ (ইনু) প্রতিনিধিরা যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান। বৈঠকের এক পর্যায়ে জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল সংবিধান পড়ে শুনিয়ে সেখানে ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে সুস্পষ্ট বিধানের উল্লে