২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবার সন্ধানে সোমবার রাতে ধানমন্ডির এক বাড়িতে অভিযান

নেশার ট্যাবলেট ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িতদের সন্ধানে সোমবার গভীররাতে ধানমন্ডির একটি বাড়িতে অভিযান চালিয়ে কয়েক' শ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব। ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বাড়িটিতে একজন মডেলকন্যা থাকেন এবং তিনি ইয়াবা ব্যবসায়ে জড়িত বলে র‌্যাব জানিয়েছে। সোমবার রাত ১২টার দিকে অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্বে থাকা র‌্যাব-৩ এর অধিনায়ক উইং কমান্ডার সুলতান মুহাম্মদ খান নূরানী রাত দুইটায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত আমরা শুধু বাড়িটির নিচ তলায় তল্লাশি চালিয়ে কয়েকশ' বোতল বিদেশি মদ উদ্ধার করেছি। পুরো বাড়িতে আরও অনেক কিছু পাওয়ার আশা করছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 09:15 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নেশার ট্যাবলেট ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িতদের সন্ধানে সোমবার গভীররাতে ধানমন্ডির একটি বাড়িতে অভিযান চালিয়ে কয়েক' শ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব। ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বাড়িটিতে একজন মডেলকন্যা থাকেন এবং তিনি ইয়াবা ব্যবসায়ে জড়িত বলে র‌্যাব জানিয়েছে। সোমবার রাত ১২টার দিকে অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্বে থাকা র‌্যাব-৩ এর অধিনায়ক উইং কমান্ডার সুলতান মুহাম্মদ খান নূরানী রাত দুইটায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত আমরা শুধু বাড়িটির নিচ তলায় তল্লাশি চালিয়ে কয়েকশ' বোতল বিদেশি মদ উদ্ধার করেছি। পুরো বাড়িতে আরও অনেক কিছু পাওয়ার আশা করছি।" বাড়িটির মালিক মাহবুবুর রহমান জয়নাল 'হোটেল পূর্বানীর' একজন পরিচালক বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন। উইং কমান্ডার সুলতান মুহাম্মদ খান নূরানী জানান, ইয়াবা ব্যবসায়ী ও মডেল কন্যা জান্নাতুল ফেরদৌস নিকি ওরফে এনার সন্ধানে তারা ওই বাড়িতে অভিযান চালিয়েছেন। র‌্যাবের মেজর ইমরুল কায়েস চৌধুরী বলেন, "নিকি ওরফে এনা নেশাদ্রব্য ইয়াবার একজন ডিলার এবং এই বাড়িতে ইয়াবার বিপুল পরিমাণ মজুদ রয়েছে বলে আমাদের কাছে তথ্য ছিল। পুরো বাড়িতে অভিযান শেষে ইয়াবার মজুদ পাওয়া যেতে পারে বলে আশা করছি।" র‌্যাবের আরেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খালিদ শামস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌস নিকির ব্যবহার করা একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।" র‌্যাব-৩ এর সদস্যরা অভিযান শুরু করার পর র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজারউদ্দিন এবং গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আসিফ আনছারীসহ র‌্যাব সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তারা গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০৩০০ ঘ.