২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তাদের কাছ থেকে ২৬টি ইয়াবা ট্যাবলেট, ১৯৪ পুরিয়া হেরোইন, যৌন উত্তেজক ওষুধ এডিগ্রাসহ নগদ টাকা ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 05:42 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তাদের কাছ থেকে ২৬টি ইয়াবা ট্যাবলেট, ১৯৪ পুরিয়া হেরোইন, যৌন উত্তেজক ওষুধ এডিগ্রাসহ নগদ টাকা ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অধিদপ্তরের একটি দল সোমবার সকাল ১১টার দিকে শান্তিনগরের একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে ২০টি ইয়াবা, ৩টি এডিগ্রা, নগদ সাড়ে ৪ হাজার টাকা, ১৩ সৌদি রিয়াল, ২০ কুয়েতি দিনার, একটি মোবাইলফোনসেট ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। ফজলুর রহমান জানান, হাফিজুর রহমান শিবলী নামের এক যুবক ওই বাসা ভাড়া নিয়ে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানের সময় তাকে বাসায় পাওয়া যায়নি। এছাড়া সোমবার বিকেলে অধিদপ্তরের সহকারি পরিচালক মুকুল জ্যোতি চাকমার নেতৃত্বে একটি দল উত্তরা মাসকট প্লাজার সামনে থেকে ৬টি ইয়াবা ট্যাবলেটসহ তৌহিদুল আলম রনি (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করে। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রনি একজন শিল্পপতির ছেলে। টঙ্গীতে তার বাবার একটি প্লাস্টিক কারখানা আছে। তাকে নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পশ্চিম আগারগাঁওয়ের বিএনপি বাজার পানির ট্যাংকের কাছ থেকে ১৯৪ পুরিয়া হেরোইনসহ মো. আরফান আলী (২৫), মো. হেলাল (৩৬), মো. মুকুল (৩৫) ও আফাজউদ্দিন (৩৮) নামের চারজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া শাহবাগ থানা এলাকার চানখারপুল থেকে আফিম থেকে তৈরি ব্র"পেনরফাইনযুক্ত ৪ অ্যাম্পুল টিডিজেসিক ইনজেকশনসহ মো. দ্বীন ইসলাম নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। টিডিজেসিক ইনজেকশন ঘোড়ার চিকিৎসায় ব্যবহার করা হলেও স