ফরিদপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর শহরের কমলাপুর বটতলা এলাকা থেকে সোমবার দুপুরে সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার পলাতক আসামি আসিফ ইমরানকে (৪০) প্রেপ্তার করেছে র্যাব।
ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালালউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইমরানকে ফরিদপুর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। জরুরি বিধিমালায় আটক দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।
২০০৫ সালের ১৭ নভেম্বর সাংবাদিক গৌতম দাসকে হত্যা করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার এক নম্বর দ্রুত বিচার আদালতে বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩১৬ ঘ.
bdnews24