ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সোমবার আবহাওয়া অধিদপ্তরের রাতের বুলেটিনে বলা হয়েছে, লঘুচাপটি আরও দুর্বল হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে। এছাড়া মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২২২৭ ঘ.
bdnews24