ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল সোমবার প্রকাশ করা হয়েছে।
১৪টি কলেজে ভর্তির জন্য এবার ২৪ হাজার ৩৬১ জন পরীক্ষার্থীর মধ্যে থেকে ২ হাজার ৬০ জনকে বাছাই করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব ঠিকানায় (www.dghs.org.bd) লগইন করে বিস্তারিত ফলাফল জানা যাবে।
গত শুক্রবার ১২ জেলার ১৪টি কেন্দ্র এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহজাহান বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার ভর্তি পরীক্ষায় ফল দ্রুত প্রকাশ করা হয়েছে। আমরা ৭ দিনের মধ্যে ফল প্রকাশ করতে চেয়েছিলাম। সুষ্ঠুভাবে সবকিছু এগোনোয় তার আগেই কাজ শেষ করা সম্ভব হয়েছে।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/এসএম/জেকে/এমএ/১৮২০ ঘ.
bdnews24