২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড

ঢাকা জেলার ধামরাই থানার ঢুলীভিটায় ম্যাক্সি গাড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক বোরহান হত্যা মামলার রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, তাদের সবাইকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 12:26 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা জেলার ধামরাই থানার ঢুলীভিটায় ম্যাক্সি গাড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক বোরহান হত্যা মামলার রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, তাদের সবাইকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলতাফ হোসাইন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ধামরাই থানা এলাকার মো. মিজানুর রহমান মিজান, আব্দুর রহিম ও মো. শরীফ হোসেন শরীফ। মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ২১ জুলাই রাতে আসামিরা বোরহানকে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। এরপর তার লাশ কুল্লা গ্রামের লাড়