চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত বন সংরক্ষক আতিকুল আজম ও বিভাগীয় বন কর্মকর্তা তপন কুমার দে'র সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তাদের সম্পদের বিবরণী কমিশনে জমা দিতে বলা হয়েছে।
বন বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হওয়ার পর থেকে ওই দুই কর্মকর্তা পলাতক রয়েছেন।
কমিশনের উপ পরিচালক আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে আতিকুল আজমের নন্দনকান ও তপন কুমার দে'র ষোলশহরের সরকারি বাসায় কমিশনের সদস্যরা নোটিশ নিয়ে যায়। কোনা বাসাতেই কাউকে পাওয়া যায়নি। নোটিশদুটি দুই কর্মকর্তার বাসার দড়জায় টাঙিয়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, বর্তমান ঠিকানা ছাড়াও আতিকুল আজমের ঢাকার বনানী ও তপন কুমার দে'র কুমিল্লার বড়
bdnews24