২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

সাভার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ভিপি হেলালের ঘনিষ্ট সহযোগী জুয়েল রানা (২৬) ও রাকিবুল ইসলামকে (২৫) শনিবার রাতে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে তিনটি রিভলবার, একটি বন্দুক ও ১৩টি গুলি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 02:30 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাভার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ভিপি হেলালের ঘনিষ্ট সহযোগী জুয়েল রানা (২৬) ও রাকিবুল ইসলামকে (২৫) শনিবার রাতে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে তিনটি রিভলবার, একটি বন্দুক ও ১৩টি গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১১ এর লে. কমান্ডার মোহাম্মদ মাহতাব আলী ও ক্যাপ্টেন রাজীব হোসেন খান জানান, ভিপি হেলালের সহযোগী পিচ্চি আবুল অন্যদের নিয়ে মানিকগঞ্জের সিঙ্গাইরের বায়রা বাজারে অবস্থান করছে এই খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিচ্চি আবুল আরো কয়েকজনকে নিয়ে পালিয়ে যায়। তবে রাকিবুল ইসলাম ও জুয়েল রানাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৬ রাউন্ড গুলিসহ দুটি পয়েন্ট ৩২ বোরের রিভলভার, ৫ রাউন্ড গুলিসহ একটি পয়েন্ট টুটু রিভলভার এবং ২ রাউন্ড গুলিসহ একটি এলজি বন্দুক। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জের আদমজীনগরে র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তারা। সাভার কলেজের সাবেক ভিপি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হেলালউদ্দিন চৌধুরীকে গত ১২ ফেব্র"য়ারি একটি গুলিভর্তি পিস্তলসহ গ্রেপ্তার করে র‌্যাব। ওই ঘটানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় আদালত গত ২২ আক্টোবর ভিপি হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০১৯ ঘ.