২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অপরাধ দমন চুক্তি স্বাক্ষর পেছালো

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অপরাধ দমন বিষয়ে পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরে আরো ছয় মাস সময় নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে দেশগুলো নিজেদের প্রস্তাবনা সার্ক সচিবালয়ে জমা দেবে। আগামী এপ্রিলে বিশেষজ্ঞ কমিটির বৈঠকে এসব প্রস্তাবনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ভারতের নয়াদিল্লিতে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। দেশে ফেরার পর রোববার এক ব্রিফিংয়ে তিনি এসব এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 10:09 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অপরাধ দমন বিষয়ে পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরে আরো ছয় মাস সময় নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে দেশগুলো নিজেদের প্রস্তাবনা সার্ক সচিবালয়ে জমা দেবে। আগামী এপ্রিলে বিশেষজ্ঞ কমিটির বৈঠকে এসব প্রস্তাবনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ভারতের নয়াদিল্লিতে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। দেশে ফেরার পর রোববার এক ব্রিফিংয়ে তিনি এসব এ তথ্য জানান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল আরো জানান, এ চুক্তি স্বাক্ষরের বিষয়ে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনা হলেও এ বিষয়ে বিস্তারিত আলোচনার তেমন সুযোগ পাওয়া যায়নি। তাই এই চুক্তির বিভিন্ন দিক খতিয়ে দেখাও সম্ভব হয়নি। এ ব্যাপারে বিস্তারিত আলোচনার সুবিধার জন্যই আরো ছয় মাস সময় নেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, ইউরোপীয় পুলিশের (ইউরোপুল) আদলে 'সার্ক পুলিশ' গঠনের বিষয়টি নিয়ে সভায় আলোচনা হলেও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা ও এ বিষয়ে আরো আলাপ আলোচনার প্রয়োজন হওয়ায় আলোচনা চালিয়ে যেতে দেশগুলো সম্মত হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উপদেষ্টা আনোয়ারুল ইকবাল আরও জানান, বৈঠকে মাদক, নারী ও শিশু পাচার এবং সন্ত্রাস দমন বিষয়ে আলোচনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সার্কের এই সংক্রান্ত দুটি ডেস্ককে আরও কার্যকর করার ব্যাপারে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোকে কার্যকর করতে ভারত প্রয়োজনীয় সহায়তা দিতে রাজি হয়েছে। এ ছাড়া সার্কভুক্ত দেশগুলোর পুলিশ প্রধানদের বৈঠক এখন থেকে বছরে একটির পরিবর্তে দুটি করার সিদ্ধান্ত হয়েছে। তাদের পরবর্তী বৈঠক পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইকবাল বলেন, "ভারতের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে সেখানে কোনো আলোচনা হয়নি। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়েও আলোচনা হয়নি।" ভারতীয় চরমপন্থী নেতা অনুপ চেটিয়াকে ফিরিয়ে নেওয়া সংক্রান্ত কোনো আলোচনা হয়েছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, "কোনো আলোচনা হয়নি। তবে অবৈধভাবে যারা বাংলাদেশে রয়েছে 'পুশ ব্যাকের' মাধ্যমে তারা তাদের ফিরিয়ে নিতে এবং ভারতে যারা অবৈধভাবে বাস করছে তাদেরকে 'পুশ ইনের' মাধ্যমে ফিরিয়ে দিতে চায়।" উপদেষ্টা জানান, ভারত সফরের সময় তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং সচিব ছাড়াও আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি স