ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একদিন থেকে পাঁচ বছর বয়সী প্রায় আড়াই কোটি শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্য নিয়ে শনিবার ১৬তম জাতীয় টিকাদান কর্মসূচির (এনআইডি) প্রথম রাউন্ড পালিত হয়েছে। এদিন যে শিশুরা বাদ পড়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে ও ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে তাদের টিকা খাওয়ানো হবে রোববার থেকে। বুধবার পর্যন্ত এ কর্মসূচি চলবে।
স
bdnews24