২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে বগুড়ায় এনটিভির জেলা প্রতিনিধি গ্রেপ্তার

বগুড়ায় এনটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক উত্তরাঞ্চল পত্রিকার প্রকাশক শেখ মাহবুব হোসেন লেমনকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

বগুড়া, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় এনটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক উত্তরাঞ্চল পত্রিকার প্রকাশক শেখ মাহবুব হোসেন লেমনকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রত্যক্ষদর্শী বগুড়া হকার্স ইউনিয়নের সভাপতি পবিত্র মণ্ডল জানান, সন্ধ্যা ৭টার দিকে নবাব বাড়ি সড়কে দৈনিক উত্তরাঞ্চল পত্রিকার কার্যালয় থেকে লেমনকে গ্রেপ্তারের পর কালো কাপড়ে চোখ বেঁধে নিয়ে যায় র‌্যাব। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইকবাল জানান, রাত পৌনে ৮টার দিকে লেমনকে থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করা হয়েছে। রাতে সাংবাদিকরা থানায় যেতে চাইলে পুলিশ তাদের ঢুকতে বাধা দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২০০ ঘ.