২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পকেটমারের কবলে বিদেশি পর্যটক

সুন্দরবন ভ্রমণে এসে পকেটমারের কবলে পড়েছেন ট্রেইলর এমব্রোস (২৩) নামে কানাডার এক পর্যটক। অর্থ-কড়ি খুইয়ে তিনি এখন মংলা থানা পুলিশের তত্ত্বাবধানে স্থানীয় একটি হোটেলে উঠেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 12:38 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

বাগেরহাট, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন ভ্রমণে এসে পকেটমারের কবলে পড়েছেন ট্রেইলর এমব্রোস (২৩) নামে কানাডার এক পর্যটক। অর্থ-কড়ি খুইয়ে তিনি এখন মংলা থানা পুলিশের তত্ত্বাবধানে স্থানীয় একটি হোটেলে উঠেছেন। ট্রেইলরের উদ্ধৃতি দিয়ে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেছার উদ্দিন জানান, তিন সপ্তাহের সফরে গত ২৩ অক্টোবর বাংলাদেশে এসেছিলেন ট্রেইলর। তার বাড়ি কানাডার ব্রাকেণ্ডেলে। সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে ২৬ অক্টোবর তিনি ঢাকা থেকে সড়ক পথে বাগেরহাটে আসেন। পথে পকেটমারেরা তার কাছে থাকা ১০ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। তবে ট্রেইলরের সুন্দরবন ভ্রমণের আশা পূরণ হয়েছে। ট্রেইলরের দুরবস্থা দেখে ওসি নেছার উদ্দিন শনিবার তাকে পূর্ব সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ঘুরিয়ে এনেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৮ ঘ.