শেরপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় লাগোয়া গ্রামে শুক্রবার সঙ্গীদের সঙ্গে লড়াইয়ে একটি বুনো হাতি মারা গেছে বলে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
শেরপুরের সহকারী বন সংরক্ষণ মো. বেলায়েত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে দাওধারা কাটাবাড়ি এলাকার ফসলের ক্ষেতে এক দল বুনো হাতি হানা দেয়। ওই সময় দুদল হাতি একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়লে একটি হাতি মারা যায়।
বন কর্মকর্তা জানান, মৃত হাতিটির উচ্চতা ১০ ফুট এবং এটি লম্বায় ১৪ ফুট। এর বয়স আনুমানিক ৮০ বছর।
মৃত বন্য হাতিটিকে গ্রামেই মাটি চাপা দেয়া হয়েছে বলে বন কর্মকর্তা বেলায়েত জানান।
চলতি বছর শেরপুর সীমান্তে পুরনো কুপের মধ্যে পড়ে এবং বিদ্যুতের তারে জড়িয়ে আরো দুটি বুনো হাতির মৃত্যু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.
bdnews24