২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবিনা ইয়াসমীন ফিরেছেন

প্রখ্যাত কন্ঠ শিল্পী সাবিনা ইয়াসমীন দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১০ টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি ঢাকায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে চ্যানেল আইএর কর্মকর্তা ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজসহ পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। জিয়া বিমান বন্দরের অভিবাসন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাবিনা ইয়াসমীনকে বহনকারী এসকিউ ফ্লাইটটি রাত সোয়া ১০টায় জিয়ায় এসে পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি সাড়ে ১০টার দিকে বিমান বন্দর থেকে বাসার উদ্দেশে রওনা হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 05:52 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রখ্যাত কন্ঠ শিল্পী সাবিনা ইয়াসমীন দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১০ টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি ঢাকায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে চ্যানেল আইএর কর্মকর্তা ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজসহ পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। জিয়া বিমান বন্দরের অভিবাসন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাবিনা ইয়াসমীনকে বহনকারী এসকিউ ফ্লাইটটি রাত সোয়া ১০টায় জিয়ায় এসে পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি সাড়ে ১০টার দিকে বিমান বন্দর থেকে বাসার উদ্দেশে রওনা হন। বিমান বন্দরে সাবিনা ইয়াসমীন সাংবাদিকদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আপনারা আমার জন্য যে যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। অপনার সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি।" সাবিনা ইয়াসমিন সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে প্রায় সাড়ে তিন মাস ধরে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. টো হাং চাংয়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। ইতিমধ্যে তাকে ছয়টি কেমো ও ইমিউনো থেরাপি দেওয়া হয়েছে। ১১ জুলাই তিনি সিঙ্গাপুর যান। এর পাঁদিন পর থেকে তাকে কেমোওথেরাপি দেওয়া হয়। দেশে তিনি ডা. অবসরপ্রাপ্ত লে.কর্ণেল অধ্যাপক মোফাজ্জেল হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। ১২ জুন শরীরে জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। সেখানে ৭ সদস্যের মেডিকেল বোর্ডের পরীক্ষায় তার প্লীহায় সংক্রমণ ধরা পড়ে। ২১ জুন ডা. মো খাদিমুল হোসেন সাবিনা ইয়াসমীনের অস্ত্রোপাচার করেন। কিন্তু এর পরও তার জ্বর না কমায় চিকিৎসকের পরামর্শে ঢাকা ও সুইজারল্যান্ডে দুই দফায় বায়োপসি করার পর তার নন হজকিন্স লিমোফোমা নামক ক্যান্সার ধরা পড়ে। এই অবস্থায় কেমোওথেরাপির প্রয়োজন হলেও বেশি অসুস্থতার জন্য তা দেওয়া সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য এ অবস্থায় তাকে ১১ জুলাই সিঙ্গাপুর পাঠানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএনএ/২২৩৭ ঘ.