২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা শুক্রবার

১৪টি সরকারি মেডিকেল কলেজে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 03:25 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ১৪টি সরকারি মেডিকেল কলেজে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। এ বছর ১৪টি মেডিকেল কলেজে ২০৬০ আসনে ২৪ হাজার ৩৬১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছে ১২ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক শাহজাহান বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভর্তি পরীক্ষা যাতে সুষ্ঠভাবে হতে পারে সেজন্য আমরা দেশজুড়ে ১৪টি পর্যবেক্ষক কমিটি তৈরি করেছি।" তিনি জানান, আগের বছরের মতো এবারও মোট ২০৬০টি আসনের জন্য শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দেবে। এর মধ্যে ৪০টি আসন মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এবং ২০টি আদিবাসীদের জন্য সংরক্ষিত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/টিএইচ/এমএসবি/২০১৩ ঘ.