২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এআইজিপি শহিদুল্লাহ খানের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভুূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. শহিদুল্লাহ খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে বুধবার দুপুরে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। এতে শহিদুল্লাহ খানের স্ত্রী মাসুদা খানকেও আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 01:21 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভুূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. শহিদুল্লাহ খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে বুধবার দুপুরে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। এতে শহিদুল্লাহ খানের স্ত্রী মাসুদা খানকেও আসামি করা হয়েছে। মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে তেজগাঁও থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শহীদুল্লাহ খান এক কোটি ছয় লাখ ৫৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মধ্যে ৩১ লাখ ২৮ হাজার টাকার সম্পদের তথ্য দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে গোপন করেছে। এছাড়া, জমা দেওয়া বিবরণীতে শহীদুল্লাহ খানের ৫২ লাখ ৩৫ হাজার টাকার ঋণ রয়েছে বলে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। তিনি তার নিজ নামে বা তার স্ত্রী ও ছেলে-মেয়ের নামে অবৈধ সম্পদ নেই- এটি প্রমাণ করার জন্যই এ মিথ্যা তথ্য দেওয়া হয়। প্রসঙ্গত, গত ২৯ মে শহীদুল্লাহ খানকে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দেয় দুদক। এরপর ৭ জুন তিনি প্রতিনিধির মাধ্যমে বিবরণী জমা দেন। এতে তার ও তার পরিবারের মোট দুই কোটি ৪৫ লাখ ৩২ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে বলে দাবি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআইএম/এসএনডি/এসএইচ/২০৩২ ঘ.